ইয়ামাহার বাইকে ব্র্যাক ব্যাংকের ঋণ
ইয়ামাহার মোটর সাইকেল কিনলে ঋণ সুবিধা দেবে বেসরকারি ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশের অন্যতম শীর্ষ মোটর সাইকেল পরিবেশনকারী প্রতিষ্ঠান এসিআই মটরস থেকে ইয়ামাহা মোটর সাইকেল কিনলে তিন বছরের মাসিক কিস্তিতে ঋণ সুবিধা পাবেন ক্রেতারা।
মটর সাইকেলের মোট দামের ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিলে ৩ থেকে ৫ লাখ টাকা পর্য়ন্ত ঋণ পাওয়া যাবে।তিন বছরে বা ৩৬ কিস্তিতে ১২ শতাংশ সুদে এ ঋণ পরিশোধ করতে হবে।
ব্রাক ব্যাংক এ ঋণ দেবে।
বৃহস্পতিবার এসিআই মটরস এবং ব্রাক ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এ চুক্তি হয়।
প্রদীপ কর চৌধূরী বলেন, “বাইকারদের জন্য আমরা নিরাপদ বাইক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ বাইকের দাম একটু বেশি হওয়ায় আমরা ক্রেতাদের সুবিধার্তে এ ঋণ সুবিধার ব্যবস্থা করেছি।”
এ সুবিধা তরুন বাইকারদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রাক ব্যাংকের কর্মকর্তা নাজমুর রহিম বলেন, “এসিআইর সাথে এ চুক্তি দেশে আরও উন্নত বাইক তৈরীতে উৎসাহ যোগাবে। পাশাপাশি দেশেই মটর সাইকেল শিল্প আরও উন্নত হতে স্বপ্ন দেখাবে।”
অনুষ্ঠানে জানানো হয়, এইসিআই মটরস থেকে ইয়ামাহা বাইক কিনলে ২০ শতাংশ ডাইন পেমেন্ট দিয়ে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
৩ বছরে ৩৬টি মাসিক কিস্তিতে ১১ দশমিক ৯৯ শতাংম সুদে এ ঋণ পরিশোধ করতে হবে।
