২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের পাশে এফবিসিসিআই

রাজধানীর তিব্বত কলোনি বাজার এবং বনানীর কড়াইল বস্তি এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এফবিসিসিআই ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 05:56 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

বুধবার এফবিসিসিআইয়ের শীর্ষ নেতারা এই কর্মসূচি পালন করেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্লাহ ডন বিতরণ কাজে অংশ নেন।

এছাড়া এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন, কোহিনুর ইসলাম ও রাশেদুল হোসেন চৌধুরী রনিও শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন।

২০০৮ সালে প্রতিষ্ঠিত এফবিসিসিআই ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়িদের কল্যাণে কাজ করে আসছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসংস্থান সামগ্রী, সেলাই মেশিন, ভ্যান বিতরণের মাধ্যমে অভাবী মানুষকে সাবলম্বী করার প্রচেষ্টা চালানো হয়।