২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ডেইলি শপিংয়ের আরেকটি শোরুম

রাজধানীর উত্তরায় আরও একটি শোরুম খুলেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 05:31 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

এটি নিয়ে উত্তরায় ডেইলি শপিংয়ের শোরুম চালু হল পাঁচটি ।

বুধবার প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উত্তরার চার নম্বর সেক্টরে শোরুমটি উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

এই শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারছেন ক্রেতারা। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে রয়েছে বিভিন্ন ধরনের ছাড়।

বর্তমানে রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৫৩টি শোরুম চালু রয়েছে।