নিকুঞ্জে প্রিমিয়ার ব্যাংক
প্রিমিয়ার ব্যাংক রাজধানীর নিকুঞ্জে শাখা খুলেছে। এটি বেসরকারি খাতের এই ব্যাংকটির ১০৯তম শাখা।
বৃহস্পতিবার এয়ারপোর্ট রোডে ৭৩/এ, নিকুঞ্জে ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী শাখাটির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, কর্পোরেট বিভাগের প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, এসএমই বিভাগের প্রধান ইমতিয়াজ উদ্দিন, ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেসন্স বিভাগের প্রধান তারেক উদ্দিন এবং শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
