২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিবিদদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ওয়ালটনের

গাজীপুরের চন্দ্রায় প্রযুক্তিবিদদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 08:40 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন কক্ষে ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন।

সম্মেলনে প্রযুক্তিবিদদের সাথে ছিলেন ওয়ালটন রেফ্রিজারেটর আরএনডি বা গবেষণা ও উন্নয়ন, কোয়ালিটি কন্ট্রোল (কিউসি), প্রোডাকশন, সোর্সিং ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল আরএনডি, মোল্ড ও ডাই প্রোডাকশন, ইনজেকশন মোল্ডিং, প্রসেস ডেভলপমেন্ট, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও প্রতিনিধিরা।

সম্মেলনের সমন্বয়ক ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুর রউফ বলেন, দেশী-বিদেশী বিশেষজ্ঞ প্রকৌশলী ও ডিজাইনাররা ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব লেটেস্ট প্রযুক্তির সংযোজন, মানোয়ন্নয়ন, সৃজনশীল ডিজাইন, প্রতিযোগি মূল্য সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তারা বিশ্বের সবচেয়ে দামী তথা গ্লোবাল মডেলের ফ্রিজ তৈরির ক্ষেত্রে সময়োপযোগি ও বাস্তবসম্মত দিক-নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

ওয়ালটন আন্তর্জাতিক বিজনেস ইউনিটের প্রধান এডওয়ার্ড কিম বলেন, “এখন সময় হয়েছে গ্লোবাল মডেলের পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বিশ্ব বাজারে শক্তিশালী অবস্থান তৈরির। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ব বাজারের সেরা ব্র্যান্ড হওয়ার এই যাত্রা শুরু করলো ওয়ালটন।”