আখাউড়ায় শাখা খুলেছে আইএফআইসি ব্যাংক
আধুনিক ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্রাম্মনবাড়িয়ার আখাউড়ায় শাখা খুলেছে আইএফআইসি ব্যাংক।
বুধবার এ শাখার উদ্বোধন করা হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এটি দিয়ে ব্যাংকটির মোট শাখার সংখ্যা হল ১৪৭টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের আরো কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখাটি চালু করা হয়েছে।
বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এ শাখাটির উদ্বোধন করা হয়। আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং নুরুল বাশার আব্দুল মামুন শাখাটির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর শনিবার রাজবাড়ীর গোয়লন্দ থানায় ব্যাংকের ১৪৫তম শাখা ও রবিবার ২৪ ডিসেম্বর রাজধানীর খিলগাঁও-এ ব্যাংকটির ১৪৬তম শাখার উদ্ধোধন করা হয়।
