২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষ চার দিন ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ

বছরের শেষ চার দিন বাংলাদেশের কোন ব্যাংকেই লেনদেন হবে না। বন্ধ থাকবে পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 08:01 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন এবং ব্যাংক হলিডের কারণে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর টানা চার দিন (শুক্রবার থেকে সোমবার) সব ব্যাংক বন্ধ থাকবে।

এ ৪ দিন পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে।

সে কারণে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার হবে ২০১৮ সালের শেষ কার্যদিবস। এদিনই চূড়ান্ত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব।

সোমবার এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সব নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করেছে।

“এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ৩০ ডিসেম্বর সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।”

২৮ ও ২ ‍ ৯ ডিসেম্বর শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটির কারণে এ দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না।

টানা এ ছুটির কারণে ২৭ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বার্ষিক হিসাব চূড়ান্ত করবে।

২৫ ডিসেম্বর বড়দিনের সাধারণ ছুটির কারণে মঙ্গলবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।