২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের ১৪৬তম শাখা খিলগাঁওয়ে

রাজধানীর খিলগাঁওয়ে শাখা খুলেছে আইএফআইসি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 07:09 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সোমবার ব্যাংকের উপ-ব্যবস্থ্যাপনা পরিচালক এবং হেড অব বিজনেস নুরুল হাসনাত শাখাটির উদ্বোধন করেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এটি নিয়ে বেসরকারি এই ব্যাংকটির মোট শাখার সংখ্যা হল ১৪৬টি।

আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের পৌঁছে দিতে শাখাটি খোলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে  ব্যাংকের  উপ-ব্যবস্থাপনা পরিচালক (হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন) শাহ মোঃ মঈনউদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (চীফ অফ অপারেশন্স এন্ড ইনফরমেশনস টেকনোলজি) মোনিতুর রহমানসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত

শনিবার রাজবাড়ীর গোয়লন্দ থানায় ব্যাংকের ১৪৫তম শাখার উদ্ধোধন করেন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং নুরুল বাশার আব্দুল মামুন।