২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার আমলায় প্রিমিয়ার ব্যাংক

কুষ্টিয়ার আমলা বাজারে শাখা খুলেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 06:20 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সোমবার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী এই শাখার উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদ।

অন্যদের মধ্যে ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন্স তারেক উদ্দিন, আমলা শাখা ব্যাবস্থাপক শাহ মাসুদ জামাল, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল জব্বার চৌধুরী বলেন, প্রিমিয়ার ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের গৌরবময় বিশ বছরে পদার্পণ করে সমৃদ্ধি ও সম্ভাবনার পথে এগিয়ে চলেছে।

তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার আমলা বাজারে ব্যাংকের ১০৬তম এই শাখার উদ্বোধন করা হল বরে জানান তিনি।