২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মনছুরা খাতুন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মনছুরা খাতুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 05:51 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) মহাব্যবস্থাপক থেকে পদোন্নতি দিয়ে তাকে একই বিভাগের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মনছুরা খাতুন নওগাঁ জেলার সদর উপজেলার পারনওগাঁয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন।

তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিসংখ্যান অফিসার পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।

পরে তিনি মহাব্যবস্থাপক হিসেবে সিআইবিতে দায়িত্ব গ্রহণ করেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, থাইল্যান্ড এবং হংকং ভ্রমন করেছেন।