২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সাউথ বাংলা ব্যাংক

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ভোলায় শাখা খুলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2018, 08:20 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা সদর রোডে ময়ফুল গার্ডেনে ব্যাংকটির ৭৩তম এই শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বলেন, আমাদের ব্যাংকের সার্বিক কার্যক্রম গ্রাহকবান্ধব, গ্রাহকসেবাই আমাদের প্রধান লক্ষ্য।

“মানুষের প্রয়োজন বুঝে আমরা সেবা দিতে সচেষ্ট থাকি। সাউথ বাংলা ব্যাংক সততা ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। আমরা সব সময় গ্রাহকের সন্তুষ্টিকে প্রাধান্য দেই।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক বলেন, শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের উন্নয়নে কাজ করছে সাউথ বাংলা ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন মেনে শহরে ও গ্রামে ১:১ শাখা খুলেছে এসবিএসি ব্যাংক। এক্ষেত্রে আমরা মুনাফাকে বড় করে দেখছি না।

“এসবিএসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা রাখছে। আমাদের সঙ্গে বিশ্বের ১৮৭টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং রয়েছে। সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে আমরা সর্বাধিক পরিমাণের রেমিট্যান্স আহরণ করছি।”

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির ছাড়াও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থাণীয় ব্যবসায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।