গ্রামীণফোন-নগদ চুক্তি
ডিজিটাল আর্থিক সেবা প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের সেবা ‘নগদ’ এর সঙ্গে চুক্তি করেছে গ্রামীণফোন লিমিটেড।
গ্রামীণফোনের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস রাশেদা সুলতানা এবং ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি চুক্তিতে সই করেন।
বাংলাদেশের প্রথম ও সার্বজনীন ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে ‘নগদ’ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রথাগত ব্যাংকিং খাতের আওতার বাইরে থাকা জনগণকে আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের ডিরেক্টর অব স্টেকহোল্ডার রিলেশনশিপ অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স রায়হান রশিদ, স্টেকহোল্ডার রিলেশনশিপ সাইফুল হাসান এবং পার্টনারশিপ ফিন্যান্সিয়াল সার্ভিসেস ফজলে আবেদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, পরিচালক রেজাউল হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর সাফায়েত আলম, চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহমাদ, হেড অব করপোরেট রেগুলেটরি অ্যাফেয়ার্স সোলায়মান সুখন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
