২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ চেম্বারের এজিএম

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজের (বিসিআই) ৩২তম বার্ষিক সাধারণ সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 09:10 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মতিঝিলে বিসিআই বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিসিআইর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

সভায় সভাপতি চেম্বারের ২০১৭-২০১৮ সালের কর্মকাণ্ডের সার-সংক্ষেপ সভায় উপস্থাপন করেন এবং বিগত দিনের কর্মকাণ্ডে সহযোগিতার জন্য বিসিআইর পরিচালক ও সদস্যদের ধন্যবাদ জানান।

বিসিআই সভাপতি বলেন, “যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্প চেম্বার সেহেতু স্থানীয় সকল শিল্পের পথে প্রতিবন্ধকতা নিরসনে সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে।“

সভায় বিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্য পরিচালক এবং সদস্যরা উপস্থিত ছিলেন।