শীতার্তদের কম্বল দিল লাফার্জহোলসিম
সুনাগঞ্জের ছাতকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সুনামগঞ্জের ছাতকে কোম্পানি প্রাঙ্গনে ১ হাজার ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
কোম্পানির করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।
ছাতকের উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারি এবং লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব অপারেশনস হারপাল সিং এসময় উপস্থিত ছিলেন।
