আশরাফুল হক ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক
বেসরকারি ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক হয়েছেন আশরাফুল হক চৌধুরী।
সম্প্রতি তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আশরাফুল হক গ্রামীণ টেলিকম, টেলিকম মালয়েশিয়া বাংলাদেশ ও ভারতীয় এয়ারটেলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের শুরুতে তিনি রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।পরবর্তীতে কমনওয়েলথ সচিবালয়, লন্ডন এবং ক্যারিবীয় দেশসমূহে বাণিজ্য, শিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্তাতকোত্তর সম্পন্ন করেন আশরাফুল।
