২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির গ্রাহকদের ইউএস বাংলায় ছাড়

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) গ্রাহকরা ইউএস বাংলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকেটে ১০ শতাংশ পর‌্যন্ত ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 06:06 PM

Updated : 08 Apr 2022, 07:30 PM

সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউসিবি ক্রেডিট এবং ডেবিট র্কাড ব্যবহারকারীরা দেশের অভ্যন্তরে ইউএস বাংলার যেকোনো ফ্লাইটের ইকোনোমি এবং বিজনেস ক্লাস টিকেটের মূল ভাড়ার উপর ১০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে ৮ শতাংশ ছাড় পাবেন।

ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সজিব কুমার বসাক এবং ইউএস বাংলার মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইউসিবির হেড অব র্কাডস নেহাল এ হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলম, ইউএস বাংলার ম্যানেজার মোহাম্মদ মোস্তফা কামাল এবং মার্কেটিং ও সেলস্ ম্যানেজার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।