২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরপুরে শাহ্জালাল ব্যাংকের এটিএম বুথ

ফরিদপুর জেলার সদরপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সদরপুর শাখা প্রাঙ্গণে এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2018, 04:57 PM

Updated : 19 Aug 2022, 03:01 PM

রোববার ব্যাংকটির পরিচালক ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ এই এটিএম বুথের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, কর কমিশনার এ কে এম বোরহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এবং তমিজউদ্দীন টেক্সটাইলের স্বত্বাধিকারী শোয়েব চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।