২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১বিশ্ববিদ্যালয়কে সেভেন রিংস সিমেন্টের সম্মাননা

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ১১টি বিশ্ববিদ্যালয়কে সম্মাননা দিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2018, 11:18 PM

Updated : 19 Aug 2022, 03:00 PM

রোববার রাজধানীর র‌্যাডিসন হোটেলে ‘ট্রিবিউট টু ন্যাশন বিল্ডার্স’ শীর্ষক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেভেন রিংস সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এই পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী অধ্যাপক শামীম জেড বসুনীয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি আব্দুস সবুর, সেভেন রিংস সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রায়হান আহমেদ এবং পরিচালক তাহমিনা আহমেদ উপস্থিত ছিলেন।