টাঙ্গাইলের সখিপুরে আল-আরাফাহ্ ব্যাংক
টাঙ্গাইলের সখিপুরে শাখা খুলেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
রোববার ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আমির উদ্দিন ১৬৪তম এই শাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।
আমির উদ্দিন বলেন, “শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নও যে সম্ভব ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরইমধ্যে তা প্রমান করেছে।
সর্বাধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ব্যাংক সখিপুরের উন্নয়নে সহযোগী হবে বলে তিনি আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শাখা ব্যবস্থাপক গিয়াস উদ্দিন মৃধা সখিপুর থানার ওসি আমির হোসেন, সখিপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ শওকত সিকদার, সখিপুর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
