২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারমার্স ব্যাংকের পর্ষদ সভা

ফারমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2018, 09:56 PM

Updated : 19 Aug 2022, 02:58 PM

রাজধানীর মতিঝিলে ব্যাংকটির মতিঝিল শাখায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফতের সভাপতিত্বে এই সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় ভাইস চেয়ারম্যান হাসান তাহের ইমাম, ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, পরিচালনা পর্ষদের সদস্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক উপস্থিত ছিলেন।

ফারমার্স ব্যাংকের ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক এখন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং ইনভেস্টমেন্ট করপোরেশান অব বাংলাদেশ।

২০১৩ সালে ব্যাংকটির যাত্রা শুরু হয়।

ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে চলতি বছরের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপে ডুবতে থাকা এই ব্যাংকটির বেশিরভাগ শেয়ার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং আইাসিবি কিনে নয়।

সে কারণেই মালিকানাসূত্রে এই চার ব্যাংক এবং আইসিবির এমডি ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।