শাহ্জালাল ব্যাংক সিকিউরিটিজ এখন ডিএসএল ভবনে
শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয় মতিঝিলের ডিএসএল ভবনে স্থানান্তর করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মতিঝিলের ডিএসএল বিল্ডিং (নীচ তলা), ১/সি ডিআইটি অ্যাভিনিউতে ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন স্থানান্তরিত কার্যালয়ের উদ্বোধন করেন।
শাহ্জালাল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিকিউরিটিজের শেয়ারহোল্ডার আব্দুল হালিম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, আব্দুল আজিজ, ইমতিয়াজ ইউ আহমেদ এবং মতিঝিল শাখার ব্যবস্থাপক এনামুল হক উপস্থিত ছিলেন।
