যুগ পার করল সোনালিকা ট্রাক্টর
এক যুগ পার করল সোনালিকা ট্রাক্টর।
কৃষকের উৎপাদন খরচ কমাতে কৃষি যান্ত্রিকিকরণ প্রতিষ্ঠান এসিআই মটরস ২০০৭ সালে সোনালিকা ট্রাক্টর দিয়ে যাত্রা শুরু করেছিল।
সেই সোনালিকা ট্রাক্টরের ১২ বছরে পদার্পন উপলক্ষে সম্প্রতি রংপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসিআই মটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্নজগৎ এ আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সোনালিকা ট্রাক্টরের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি হওয়া গ্রাহকদের সম্মাননা প্রদান করা হয়। ২০ জন গ্রাহককে সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করা হয়।
এছাড়া সোনালিকা ট্রাক্টরের গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর ৩ হাজারের বেশি সোনালিকা ট্রাক্টর বিক্রি হয়। যা সরাসরি কৃষক এবং উদ্যোক্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করছে।
এসিআই মটরস ট্রাক্টরের পাশাপাশি কৃষি যান্ত্রিকিকরণের পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, ওয়াটার পাম্প বাজারজাত করে। এছাড়া প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, ড্রিপ ইরিগেশনসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বাজারজাত করেছে।
