২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএসবি পুরস্কার পেল ইবিএল

বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আইসিএসবি ৫ম জাতীয় কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৭ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 06:19 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

শনিবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে এই পুরস্কার নেন।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অফ বাংলাদেশ (আইসিএসবি) প্রাতিষ্ঠানিক সুশাসনে অবদান রাখার জন্য ইবিএল কোম্পানি ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ইবিএলের পরিচালক মীর নাসির হোসেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৩ সালে পুরস্কারটি প্রবর্তনের পর গত পাঁচ বছরে এই ক্যাটাগরিতে ইবিএল তিন বার স্বর্ণপদক পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।