আইসিএসবি পুরস্কার পেল বিবিএস কেবলস্
প্রাতিষ্ঠানিক সুশাসনে অবদান রাখার জন্য বিবিএস কেবলস্ লিমিটেড আইসিএসবি ৫ম জাতীয় কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৭ পেয়েছে।
শনিবার রাজধানীর র্যাডিসন হোটেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে এই পুরস্কার নেন।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অফ বাংলাদেশ (আইসিএসবি) প্রাতিষ্ঠানিক সুশাসনে উল্লেখযোগ্য কৃতিত্ব রাখার জন্যে বিবিএস কেবলস্ কে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে সিলভার পদক প্রদান করেছে বলে প্রতিষ্ঠানটির এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, বিবিএস কেবলস্ এর কোম্পানি সেক্রেটারি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
