অনলাইন মেলা ১১.১১ বাংলাদেশে উদযাপন
প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা ইলেভেন ইলেভেন (১১.১১) বাংলাদেশে উদযাপন করছে দারাজ।
শনিবার এ উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয় গালা নাইট।
রোববার (১১ নভেম্বর) শুরু হওয়া একদিনের এই মেলায় ২৪ ঘণ্টার জন্য ৮৩ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে দারাজ।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান একইসঙ্গে দেশের ৫টি টিভি চ্যানেল- এটিএন বাংলা, আরটিভি, আনন্দ টিভি, বাংলা টিভি এবং নাগরিক টিভিতে সম্প্রচার করা হয়।
এছাড়াও দারাজ অ্যাপ, দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয় ৪ ঘন্টার এই অনুষ্ঠান।
পুরো অনুষ্ঠানজুড়ে একাধিক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে দর্শকরা জিতে নেয় টেলিভিশন, স্মার্টফোনসহ আরও নানা উপহার।
কুইজগুলোতে অংশগ্রহণ করার নিয়ম হিসেবে ব্যবহার করা হয় কিউআর কোডকে, যা দারাজ অ্যাপের মাধ্যমে স্ক্যান করার পরেই দর্শক এতে অংশগ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “বাংলাদেশের মানুষকে বিশ্বের সবচেয়ে বড় সেল ডে উপহার দিতে পেরে আমরা গর্বিত এবং তা স্মরণীয় করে রাখতেই আমাদের এই গালা নাইটের আয়োজন।”
“এই ক্যাম্পেইনে ৮৩ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে নানা পণ্য। সকলকে আমন্ত্রণ জানাই ১১ নভেম্বর এক দিনের এই অনলাইন উৎসবে অংশ নিয়ে লুফে নিন বিশাল ছাড়ে আপনার পছন্দের পণ্য।”
