২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি নিয়ে আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে শাখা উপ-ব্যবস্থাপকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2018, 10:56 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

শনিবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে ব্যবসায়িক অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের ১১৬টি শাখার উপ-ব্যবস্থাপকরা এই আলোচনায় অংশ নেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের - সভাপতিত্বে আলোচনায় পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি ছিলেন।

অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, আব্দুল আজিজ, মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, মিয়া কামরুল হাসান চৌধুরী এবং ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।