নারী উদ্যোক্তাদের জন্য ইবিএলের প্রশিক্ষণ
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ওমেন ব্যাংকিং শাখার উদ্যোগে সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করে ইবিএল।
কর্মশালার শেষে বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায় অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করেন।
এসএমই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উন্নয়ন শাখার ব্যবস্থাপক মাসুদূর রহমান এবং ইবিএল রিটেইল ব্যাংকিংয়ের সম্পদ, ভোক্তা ও ব্যবসা বিভাগের প্রধান অলি আহাদ চৌধুরী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
