২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের উপ-ব্যবস্থাপকদের সঙ্গে পর্ষদের আলোচনা

ব্যবসা বাড়াতে শাখা উপ-ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2018, 05:22 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে শনিবার ১১৬টি শাখার উপ-ব্যবস্থাপকদের সঙ্গে এই আলোচনা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি ছিলেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, আব্দুল আজিজ, মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, মিয়া কামরুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ব্যাংকের বাৎসরিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।