বর্ষপূতিতে রিজেন্টের ৫০ শতাংশ ছাড়
অষ্টম বর্ষপূর্তিতে বেসরকারি বিমান সংস্থা তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজেন্টের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ থেকে ছয়টি আর্ন্তজাতিক ও চারটি অভ্যন্তরীণ রুটের টিকিটে এ ছাড় দেওয়া হচ্ছে।
সংস্থাটির দেশব্যাপী সেলস সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ছাড়ের এ টিকিট কেনা যাবে। ভ্রমণ করা যাবে আগামী ১১ নভেম্বর থেকে ২০১৯ সালের ২৬ অক্টোবর পর্যন্ত যাত্রীর পছন্দমতো সময়ে।
ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা থেকে কলকাতা যাওয়া-আসা নয় হাজার ৪৯৯ টাকা, ব্যাংকক রুটে ১৪ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর ১৮হাজার ৯৯৯ টাকা, কুয়ালালামপুর ১৯ হাজার ৯৯৯ টাকা, মাসকাট ২৪ হাজার ৪৯৯ টাকা ও দোহা রুটে ২৫ হাজার ৯৯৯ টাকা পড়ছে।
অন্যদিকে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া-আসা মিলিয়ে চার হাজার ২৯৯ টাকা, কক্সবাজারে ছয় হাজার ২৯৯ টাকা, সৈয়দপুরে চার হাজার ২৯৯ টাকা ও যশোরে চার হাজার ১৯৯ টাকা রাখা হয়েছে।
আর্ন্তজাতিক রুটের মধ্যে চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়া-আসা নয় হাজার ৪৯৯ টাকা, ব্যাংকক ১৭ হাজার ৯৯৯, মাসকাট ২৪ হাজার ৪৯৯ টাকা, দোহা ২৫ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাভেল এজেন্ট ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন (শূন্য শতাংশ) সহজ কিস্তিতে এই টিকিট কিনতে পারবেন।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া বলেন, “দেশে-বিদেশে বেড়ানো সাশ্রয়ী হওয়ায় প্রতি বছর রিজেন্টের এই আকর্ষণীয় এ অফারের অপেক্ষায় থাকে সব শ্রেণির মানুষ। যার মাধ্যমে গত ৬ বছরে বিপুল সংখ্যার ভ্রমণপিপাসু উপকৃত হয়েছেন। একমাত্র রিজেন্টই ২০১৩ সাল থেকে এ ধরনের বিশেষ অফার দিয়ে আসছে।”
