আইপিডিসির সহায়তায় ভূমিকম্পে করণীয় বিষয়ে প্রশিক্ষণ
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড দুর্ঘটনার সময়ে করণীয় বিষয়ে শিশুদের সচেতন করতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো)।
প্রশিক্ষণের সহায়তা করছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি।
বুধবার রাজধানীর ভাটারার নয়ানগরে এডুকোর একটি স্কুলে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে বলে আইপিডিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‘ট্রেনিং অন আর্থকোয়েক অ্যান্ড ফায়ার ইনসিডেন্স প্রিপেয়ার্ডনেস অ্যাট ঢাকা আরবান স্কুল’ শীর্ষক এই প্রশিক্ষণ কার্যক্রমে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, তরুণরাসহ স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
পাঁচ জন ফায়ার ব্রিগেড প্রতিনিধি অগ্নি নির্বাপন প্রক্রিয়া ব্যাখ্যা করেন।
কার্যক্রমে এডুকোর ডিরেক্টর অব রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ভিজিবিলিট ইমামুল হক, রিসোর্স মোবিলাইজেশন ম্যানেজার সাবরিনা শাহাব, কমিউনিকেশন ম্যানেজার আব্দুল হান্নান, আইপিডি ফাইন্যান্স লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস উপস্থিত ছিলেন।
