চট্টগ্রামে শাখা পরিদর্শন করলেন ফারমার্স ব্যাংকের এমডি
ঢাকার বাইরের শাখা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের কয়েকটি শাখা পরিদর্শন করেছেন ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।
বুধবার বন্দর নগরীর কেরানীহাট ও লোহাগড়া শাখা পরিদর্শন করেছেন তিনি। এ সময় গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
জেলা শহরগুলোতে গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান নির্বাহী এই পরিদর্শন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি ব্যাংকটিকে ৭১৫ কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
ব্যাংকের ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক এই প্রতিষ্ঠানগুলোর।
প্রধান নির্বাহী এহসান খসরু বলেন, ঘুরে দাঁড়িয়েছে ফারমার্স ব্যাংক। পুরো ব্যাংক ব্যবস্থাপনায়ও বড় পরিবর্তন আনা হয়েছে। গ্রাহক সেবার মান বৃদ্ধি ও ত্রুটি মুক্ত করতে নানা মেগা পরিকল্পনাও নেওয়া হয়েছে।
২৫ অক্টোবর কুমিল্লার বিবিরবাজার ও কুমিল্লা শাখা পরিদর্শন করেন এহসান খসরু।
এছাড়া চাঁদপুরের সুজাতপুর, নারায়ণপুর, চাঁদপুর, হাজীগঞ্জ, রহিমানগর বাজার ও কচুয়া শাখাসহ দেশের জেলা পর্যায়ের বেশ কিছু শাখা পরিদর্শন করেছেন তিনি।
