নভোএয়ার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
নভোএয়ার প্রফেশনাল কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ক্লাবের সহ-সভাপতি মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ প্রফেশনাল গলফারস এসোসিয়েশন, বিপিজিএ আয়োজিত এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে নভোএয়ার।
চার রাউন্ডের এই টুর্নামেন্টে ২২টি বিভাগে ৮৮ জন গলফার অংশ নিয়েছেন। এদের মধ্যে ৭৭ জন পেশাদার এবং ১১ জন অ্যামেচার গলফার।
কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে চার দিন ধরে চলা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ নাজিম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে এস এইচ সোহেল এবং জামাল হোসেন মোল্লা।
অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বিপিজিএ-এর সভাপতি আসিফ ইব্রাহিম, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলামসহ কুর্মিটোলা গলফ ক্লাব, বিপিজিএ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
