২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সেমিনার

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যারিয়ার গাইডেন্স এ্যান্ড প্লেসমেন্ট বিভাগের উদ্যোগে ‘চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 07:21 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে এই সেমিনারের মূল বক্তা ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম।

আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে মোমিনুল বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে শারিরিক, মানসিক এবং সংখ্যাগত প্রতিটি অনুসঙ্গ একত্রিত হয়ে কাজ করছে।

“মেশিনলার্নিং, ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডাটা, ই-ক্যাশ এবং ইন্টারনেটের সাথে সম্পৃক্ততা, ন্যানো টেকনোলজি, ব্লক চেইন, নিউরোসায়েন্স ও জৈবপ্রযুক্তির মতো বিষয়গুলো চতুর্থ শিল্প বিপ্লবের পরাশক্তি।”

ভবিষ্যত কর্মসংস্থানের ক্ষেত্রে এসব বিষয় বাংলাদেশের জন্যও ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করেন মোমিনুল।

সেমিনারে আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, বোর্ড অফ ট্রাস্ট্রির সাবেক চেয়ারম্যান রাশেদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক উপস্থিত ছিলেন।