পুরানা পল্টনে ইয়ামাহার শো-রুম
রাজধানীর পুরানা পল্টনে মোটর সাইকেল ব্র্যান্ড ইয়ামাহার নতুন একটি শো-রুম চালু করেছে এসিআই মোটরস।
মঙ্গলবার বাংলাদেশে ইয়ামাহার পরিবেশক প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৭/২, পুরানা পল্টনে এই শো-রুম চালুর কথা জানানো হয়।
ক্রিসেন্ট এন্টারপ্রাইজের (সাউথ) নতুন এই শো-রুমের মাধ্যমে এসিআই মটরস্ গ্রাহক সেবা প্রদানে আর এক ধাপ এগিয়ে গেল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
নতুন এই শো-রুম উদ্বোধন করেন এসিআই মটরসের বিজনেস ম্যানেজার রবিউল হক এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার ও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ।
