২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকদের প্রাভা হেলথে ১৫% ছাড়

রোগীদের সুবিধা দিতে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রাভা হেলথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 06:55 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় প্রিমিয়ার ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা প্রাভা হেলথ থেকে ১৫শতাংশ ছাড় পাবেন।

প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী ও প্রাভা হেলথের ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কর্পোরেট মার্কেটিংয়ের পরিচালক সাবরিনা ইমাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম, হেড অব কার্ড বিজনেস মামুন রশিদ, হেড অব ব্রান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস তারেক উদ্দিন এবং প্রাভা হেলথের সিনিয়র মেডিকেল পরিচালক সিমিন এম আক্তারসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।