স্যামসাং নিয়ে এল ‘কবুল বললেই হাউজফুল’ ক্যাম্পেইন
আসছে শীতে বিয়ের মৌসুমকে আনন্দময় করে তুলতে নব দম্পতিদের জন্য ‘কবুল বললেই হাউজফুল’ ক্যাম্পেইন নিয়ে আসছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।
মঙ্গলবার স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনে ৪৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি গ্যালাক্সি নোট নাইন, এলইডি টিভি, এসিসহ আকর্ষনীয় গিফট পাওয়ার সুযোগ থাকছে।
‘কবুল বললেই হাউজফুল’ ক্যাম্পেইনের আওতায় স্যামসাং টেলিভিশন, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন একসঙ্গে কিনে নিলে ‘বিশেষ’ বান্ডেল অফার পাবেন ক্রেতারা।
তিনটি পণ্য একসঙ্গে কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় পাবেন। এবং দুটি পণ্য একসঙ্গে ক্রয়ে পাবেন সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক।
স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স - টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ভ্যাক্যুয়াম ক্লিনারের নির্দিষ্ট মডেল ক্রয় করে ক্রেতারা পাবেন স্যামসাং-এর মেগা গিফট।
এছাড়া ক্রেতাদের জন্য ইনভার্টার বা নন-ইনভার্টার এয়ার কন্ডিশনার (এসি) ক্রয়ের ক্ষেত্রে ফ্ল্যাট ১৫ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা রেখেছে স্যামসাং।
পাশাপাশি স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, আরএসি, মাইক্রোওয়েভ ওভেন, ভ্যাক্যুয়াম ক্লিনার এবং ওয়াশিং মেশিনের যেকোনো মডেল ক্রয় করে প্রতিদিন সর্বোচ্চ ১০ হাজার গিফট ভাউচার পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।
২০১৯ সালের ৩১ মার্চের আগে স্যামসাং পণ্য ক্রয় করে তা অ্যাক্টিভেট বা চালু করার দিন থেকে ৯০ দিনের মধ্যে ভাউচারটি ক্যাশ করে নেওয়া যাবে।
এই অফার ছাড়াও ক্যাম্পেইনের আওতায়, রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা সর্বোচ্চ ৪৯ হাজার ৯০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া টিভি বদলের ক্ষেত্রে ক্রেতারা সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন।
নির্দিষ্ট মডেলের অত্যাধুনিক কিউএলইডি টিভি ক্রয়ে ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি গ্যালাক্সি নোট নাইন অথবা দুই টনের একটি স্যামসাং ইনভার্টার এসি।
আল্ট্রাএইচডি (ইউএইচডি) টিভি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পাবেন ১টি ফ্রি এলইডি টিভি।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাংওয়ান ইয়ুন বলেন, “বিয়ের মৌসুমে নতুন পণ্য বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয়ের আগ্রহ সবার। এ মূহুর্তগুলো আরও আনন্দময় করে তোলার লক্ষ্যে নবদম্পতিদের নতুন জীবনের শুরুতে স্যামসাং তাদের সঙ্গী হতে চায়।
আর এ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই নতুন ক্যাম্পেইন।”
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী চলবে এই ক্যাম্পেইন।
সব স্যামসাং স্মার্ট প্লাজা, ফেয়ার ইলেক্ট্রনিক্স আউটলেট, ট্রান্সকম ডিজিটাল, র্যাঙগ্স ইলেক্ট্রনিক্স এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল থেকে ক্যাম্পেইনের সব অফার উপভোগ করতে পারবেন আগ্রহী ক্রেতারা।
স্যামসাংয়ের পণ্য ক্রয় করে ক্রেতারা বিনামূল্যে ইন্সটলেশন এবং ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারবেন।
তাছাড়া ক্রেতারা উপভোগ করতে পারবেন ৩৬ মাস পর্যন্ত ইএমআই বা কিস্তি সুবিধা।
