সপ্তম ব্যাংকিং সম্মেলন শুরু বুধবার
দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সপ্তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু হচ্ছে বুধবার।
রাজধানীর মিরপুরে বিআইবিএমে দুই দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন এর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
মঙ্গলবার ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে চারটি প্ল্যানারি সেশনে ২২টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
সম্মেলনে জার্নাল এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- যুক্তরাজ্যের সাইন প্রেস লিমিটেড, যমুনা টেলিভিশন, দৈনিক বণিক বার্তা, দ্য এশিয়ান এইজ এবং অনলাইন নিউজ পোর্টাল অর্থখবর।
২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এ অনুষ্ঠানটি আয়োজন করে আসছে বিআইবিএম।
