দারাজের ১১.১১ তে ছাড়ের ছড়াছড়ি
দারাজের ‘সেল ডে ১১.১১’ তে নানা ধরনের সুযোগ-সুবিধা ঘোষণা করা হয়েছে।
বিভিন্ন রকমের ভাউচার,মেগা ডিল,ফ্ল্যাশ সেল,১১ টাকা ডিল,মিসট্রি বক্স এবং আরও আকর্ষণীয় ডিল থাকছে এই ঘোষণায়।
অনলাইন মার্কেট দারাজ প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা ইলেভেন ইলেভেন।
ফাইল ছবি
দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনের উল্লেখযোগ্য ডিলগুলোর মধ্যে রয়েছে, ৩০ হাজার টাকার শাওমি পোকো এফ ওয়ান ফোন ২৫ হাজার টাকায় পাওয়া যাবে।
২২ শতাংশ ছাড়ে পাওয়া যাবে গ্রে ব্র্যান্ডের স্প্লিট এসি, ইউনিলিভারের পিউর ইট আলটিমা পাওয়া যাবে ৫ হাজার টাকা ছাড়ে।
সনির ৩২ ইঞ্চি এলইডি টিভি ১৮ হাজার টাকায় পাওয়া যাবে এবং থাইল্যান্ডে ৪ রাত ও ৫ দিনের ভ্রমন প্যাকেজ পাওয়া যাবে মাত্র ১৫ হাজার ২১০ টাকায়।
ব্যাংক ও বিকাশের মাধ্যমে ছাড়
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত)।
বিকাশ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ৩০% পর্যন্ত (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক অফার।
এছাড়াও সিটি ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড হোল্ডাররা পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক অফার।
