মানিকগঞ্জের ভাড়ারিয়ায় শাহজালাল ব্যাংক
মানিকগঞ্জ জেলার ভাড়ারিয়া বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের ১১৬তম শাখার যাত্রা শুরু হয়েছে।
সোমবার নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম শাখাটির উদ্বোধন করে বলেন, সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ব্যাংকিং সেবা প্রদানের সঙ্গে গ্রাহক সংখ্যা বাড়ানোর মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য বিকাশে নতুন এই শাখা অবদান রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং ইমতিয়াজ ইউ আহমেদ, সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশীদ, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা, মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ আজমুল ইসলাম, ভাড়ারিয়া বাজার শাখার ব্যবস্থাপক শেখ মো. জোবায়ের মেহেদীসহ অন্য কর্মকর্তারা উপস্থি ছিলেন।
