২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উবারের ব্রান্ড অ্যাম্বাসেডর সাকিব

রাইড শেয়ারিং কোম্পানি উবারের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 08:32 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরণ বলেন, “বাংলাদেশে উবারের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসানকে পেয়ে আমরা আনন্দিত। গত কয়েক বছর ধরে সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশীদের মধ্যে একজন রোল মডেল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন।

আমরা এমন একজন পার্টনার পেলাম, যিনি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন, তাদের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে আমাদের আদর্শের প্রতিফলন ঘটাবেন।”

উবারের সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘‘একজন খেলোয়াড় হিসেবে আমাকে প্রচুর ভ্রমণ করতে হয় এবং আমি ব্যক্তিগতভাবে উবার বুকিং করে ভ্রমণে যেতে পছন্দ করি।

“প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি শহরের মধ্যে মানুষের যাতায়ত ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছে, বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের ক্ষমতায়ন ও কাজের সুযোগ সৃষ্টি করছে, তা দেখে আমার খুবই ভালো লাগছে।”