৬৬ শ্রমিকের পরিবার পেল বিজিএমইএর সহায়তা
কারখানায় কাজ করা অবস্থায় দুর্ঘটনায় মারা যাওয়া ৬৬ শ্রমিকের উত্তরাধিকারের হাতে গ্রুপ বিমার চেক তুলে দিয়েছে বিজিএমইএ।
রোববার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে তাদের হাতে চেক তুলে দেন বিজিএমইএ নেতারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহামান ও সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
