স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইবিএলের ড্রপবক্স
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ড্রপবক্স চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ওই ড্রপবক্স উদ্বোধনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ইবিএল হিসাব ও কার্ড না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড্রপবক্সের মাধ্যমে তাদের শিক্ষা সংশ্লিষ্ট ফি জমা দিতে পারবে।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী নকী, রেজিস্ট্রার আব্দুল মতিন, ইবিএলের রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং প্রধান রাসেল হাসান ও ডিজিটাল পেমেন্ট প্রধান আমিন মেহেদী হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
