২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোটোর জুতোয় জিপি স্টার গ্রাহকদের ১২ শতাংশ ছাড়

গ্রামীণফোনের (জিপি) স্টার গ্রাহকরা লোটোর জুতো কিনলে ১২ শতাংশ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 05:45 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় জিপিহাউজে বাংলাদেশে লোটো পণ্যের একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের সঙ্গে গ্রামীণফোনের এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

জিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় জিপি স্টার গ্রাহকরা দেশের সকল লোটো আউটলেটে ১২ শতাংশ ডিসকাউন্ট পাবেন। আগামী বছরের ১৬ অক্টোবর পর্যন্ত এ অফার থাকবে। 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোন লিমিটেডের প্রডাক্ট ডিপার্টমেন্টের হেড অব লয়্যালটি ম্যানেজমেন্ট হাসান আহমেদ তৌহিদ এবং এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আবু ঈশা ভূঁইয়া।