‘ও ভাই’ এর চালকদের নিয়ে প্রশিক্ষণ
রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘ও ভাই’ এক হাজারেরও বেশি চালকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।
শনিবার রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে চালকদের অ্যাপটি ব্যবহারের মাধ্যমে সেবার মান বাড়ানো ও সচেতনভাবে গাড়ি চালানোর ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়।
