পাঠাও চালকদের মোটর সাইকেল কিনতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক
পাঠাও চালকদের মোটর সাইকেল কিনতে ঋণ দেবে বেসরকারি ব্র্যাক ব্যাংক।
শনিবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে।
রাজধানীর গুলশানে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান নাজমুর রহিম এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন এম ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংক পাঠাও রাইডারদের মোটর সাইকেল ক্রয়ে ঋণ প্রদান করবে। চুক্তির ফলে পাঠাওয়ের বাইক চালকের সংখ্যা ও যাত্রীদের সুবিধা বাড়বে।
এছাড়া তরুণদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, পাঠাওয়ের সিএফও ফাহিম আহমেদসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
