অনলাইন ট্রাভেল এজেন্সি চালু করছে এয়ারস্প্যান
ট্রাভেল এজেন্সী এয়ারস্প্যান অনলাইন ট্রাভেল এজেন্সি ‘বাই টিকেটস’ চালু করছে।
ডিসেম্বরে এটি চালু করা হবে বলে প্রতিষ্ঠঅনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে এয়ারস্প্যান কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে এয়ারস্প্যান।
চুক্তি অনুযায়ী, গ্যালিলিও বাংলাদেশ এই অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য ইউএপিআই প্রযুক্তি সংযোজন সুবিধা দেবে এবং ইনোগ্লোব টেকনোলজিস আওতায় এই ট্রাভেল পোর্টালের জন্য একটি সর্বাধুনিক এবং ব্যবহার বান্ধব বুকিং ইঞ্জিন তৈরি করে দেবে।
এয়ারস্প্যানের নির্বাহী পরিচালক মোহম্মদ জুনায়েদ হোসেন, গ্যালিলিও বাংলাদেশের নির্বাহী পরিচালক আনিসুর রহমান ও ইনোগ্লোব টেকনোলজির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনলাইন ট্রাভেল এজেন্সিটি চালু হলে দেশ-বিদেশের যে কোন ভ্রমণকারী যে কোন স্থান থেকে অনলাইনে এয়ারলাইন টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ, এয়ারপোর্ট ট্রান্সফারসহ বিভিন্ন ট্রাভেল সেবা কিনতে পারবেন।
