২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন টেন এস ও টেন এস ম্যাক্স গ্রাহকদের হাতে তুলে দিল গ্রামীণফোন

অগ্রিম বুকিং দেওয়া ক্রেতাদের কাছে ‘আইফোন টেন এস’ এবং ‘আইফোন টেন এস ম্যাক্স’ তুলে দিয়েছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 07:28 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে গ্রামীণফোন লাউঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইকেল ফোলি ও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান রহমান খান ক্রেতাদের হাতে ফোনগুলো তুলে দেন।

এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, “সারাবিশ্বেই আইফোন ভক্তদের কাছে এ ফোন দু’টি অনেক প্রতীক্ষিত। এতোদিনের অপেক্ষার পরে অগ্রিম বুকিং হওয়া ফোনগুলো ক্রেতাদের হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

আইফোন টেন এস ও টেন এস ম্যাক্স অ্যাপলের নতুন সংস্করণ যাতে রয়েছে স্মার্টফোনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী চিপ।

ফোন দু’টির ডিসপ্লেতে রয়েছে অত্যাধুনিক সুপার রেটিনা প্রযুক্তি আর টেন এস ম্যাক্সে রয়েছে আইফোনের মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে। আইফোনের এ দু’টি মডেলেই ব্যবহার করা হয়েছে আগের চেয়ে দ্রুত শনাক্ত করতে সক্ষম ফেস আইডি প্রযুক্তি ও যুগান্তকারী ডুয়াল-ক্যামেরা সিস্টেম সহ অন্যান্য রোমাঞ্চকর সব ফিচার।

আইফোনের এ দুটি মডেলই বৃহস্পতিবার থেকে দেশজুড়ে গ্রামীণফোন সেন্টার, জিপি অনলাইন শপ এবং এন্টারপ্রাইজ চ্যানেলে পাওয়া যাবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।