২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়ের স্মার্টফোন কিনে সাকিবের সঙ্গে খেলার সুযোগ পেলেন ক্রেতারা

হুয়াওয়ের স্মার্টফোন কিনে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে খেলার সুযোগ পেলেন ক্রিকেটভক্ত তরুণরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 08:01 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

হুয়াওয়ের ‘প্লে উইথ সাকিব’ ক্যাম্পেইনে অংশ নিয়ে বিজয়ী তরুণরা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের এনডিই স্পোর্টস ফ্যাসিলিটিতে দেখা পান তাদের প্রিয় ক্রিকেটারের। 

হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫৭ তরুণ এই ক্যাম্পেইনে অংশ নিয়ে সুযোগ পায় সাকিবের সঙ্গে দেখা করার। গত ঈদ-উল-ফিত্র উপলক্ষে হুয়াওয়ে ক্যাম্পেইনটি চালু করেছিল।