২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারের মূল্য নির্ধারণে এডিএন ডিএসই সিএসই চুক্তি

তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2018, 07:34 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

ইউনিফর্ম এবং ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম শেয়ারের মাধ্যমে এডিএন টেলিকমের শেয়ারের মূল্য নির্ধারণের জন্য এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এডিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর স্বাক্ষরিত এ চুক্তির আওতায় এলিজেবল ইনভেস্টররা অনলাইন বিডিং প্রক্রিয়ায় মাধ্যমে এডিএন টেলিকমের শেয়ারের মূল্য প্রস্তাবনার সুযোগ পাবেন; যার ভিত্তিতে বুক বিল্ডিং প্রক্রিয়ায় পরবর্তীতে শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর পক্ষে লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার জলিলুর রহমান, লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার অনন্ত কুমার সরকার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর  পক্ষে ঢাকা অফিসের প্রধান গোলাম ফারুক, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং-এর সিনিয়র অফিসার তানিয়া বেগম উপস্থিত ছিলেন।

এডিএন টেলিকম লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এনায়েত হোসেন, কোম্পানি সেক্রেটারি মনির হোসেন এবং এডিএন টেলিকমের ইস্যু ম্যানেজার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শরীফ মোহাম্মদ কিবরিয়া এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার স্বপ্না রায় এ সময় উপস্থিত ছিলেন।