হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ স্মার্টফোনের প্রি বুকিং শুরু
স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে নিয়ে এসেছে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই নাইন ২০১৯ সংস্করণ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ২৫ অক্টোবর থেকে গ্রাহকরা এন্ট্রি লেভেলের এই ফ্লাগশিপ ফোনটি প্রি বুকিং দিতে পারছেন।
ফোনটির দাম পড়বে ২২ হাজার ৯৯০ টাকা।
দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধার নতুন ফোনটিতে নচসহ ৬.৫ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে থাকবে, যা হুয়াওয়ের সবচেয়ে বড় ডিসপ্লে বিশিষ্ট মোবাইল ফোন।
৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধাসহ কিরিন ৭১০ প্রসেসর। এর ফলে ফোনটি আরও অধিক সময় ব্যবহার করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ৪ জিবিরর্যামের সঙ্গে আছে ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ। ৪০০ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তাবিশিষ্ট চার ক্যামেরার ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে ১৬ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) ক্যান্টি ডিরেক্টর ক্যালভিন ইয়ং বলেন, গ্রাহকরা নতুন প্রযুক্তির অভিজ্ঞতা পাবে হুয়াওয়ের নতুন এ ফোনটিতে। সব শ্রেনীর ব্যবহারকারীদের কথা চিন্তা করেই ওয়াই সিরিজের নতুন এ ফোনটি তৈরি করা হয়েছে।
“আশা করি হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ গ্রাহকদের প্রত্যাশাকে পূরণ করতে পারবে।”
অগ্রিম বুকিং দেওয়ার যাবে ২ নভেম্বর পর্যন্ত।
অগ্রিম বুকিং দেওয়া ক্রেতারা উপহার হিসেবে পাবেন আকর্ষণীয় গিফট বক্স। হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ স্মার্টফোনটির প্রি বুকিং পার্টনার পিকাবো ডটকম।
৩ নভেম্বর থেকে দেশজুড়ে ৬৪ জেলায় হুয়াওয়ের সকল ব্র্যান্ডশপে হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ সংস্করণ পাওয়া যাবে।
ফোনটির দাম ২২ হাজার ৯৯০ টাকা।
